০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

নভেম্বরের নির্বাচন পর্যন্ত ইরান যুদ্ধ চলবে, বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৫৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা নেই। তবে নির্বাচন শেষ হওয়ার পরপরই যুদ্ধ শেষ হবে বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) টেক্সাস যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। সেখানে রিপাবলিকান পার্টির প্রথম মধ্যবর্তী নির্বাচন সম্মেলনে যোগ দেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হবে। কারণ ইরান আর বেশি দিন টিকে থাকতে পারবে না।’

তিনি আরও বলেন, মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত তেলের দাম কমার সম্ভাবনা নেই। নির্বাচন শেষ হওয়ার পর তেলের দাম দ্রুত কমে যাবে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

ইরানকে নিয়ে ট্রাম্পের অভিযোগ

ট্রাম্প অভিযোগ করেন, ইরান মার্কিন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।

ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে—এমন অভিযোগও দীর্ঘদিন ধরে করে আসছে যুক্তরাষ্ট্র। তবে তেহরান বারবার এই অভিযোগ অস্বীকার করেছে।

ট্রাম্প বলেন, ইরান চায় নির্বাচনে এমন একটি দুর্বল গোষ্ঠী ক্ষমতায় আসুক, যারা দেশটিকে পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেবে।

টেক্সাসে রিপাবলিকানদের সম্মেলনেও একই ধরনের বক্তব্য দেন তিনি। সেখানে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলেই তেলের দাম দ্রুত কমে যাবে।

যুদ্ধ নিয়ে চাপে ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প। যুদ্ধের কারণে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় তার জনপ্রিয়তায়ও চাপ তৈরি হয়েছে।

ট্রাম্প আগে বলেছিলেন, যুদ্ধ কয়েক সপ্তাহের বেশি স্থায়ী হবে না। কিন্তু সংঘাত ইতোমধ্যে সপ্তম মাসে গড়িয়েছে।

যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে রয়েছে রিপাবলিকানরা।

মধ্যপ্রাচ্যে বাড়ছে সংঘাত

সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। অঞ্চলটির বিভিন্ন তেল স্থাপনায় হামলার কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে।

বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারে পৌঁছায়। জুলাইয়ের পর এটিই ছিল সর্বোচ্চ দাম।

একই দিনে মার্কিন সামরিক বাহিনী জানায়, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে তারা। জবাবে ইরান হরমুজ প্রণালিতে দুটি মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ও আটটি তেলবাহী জাহাজে হামলা চালায় বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে।

এর আগে মঙ্গলবার ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিরাও সৌদি আরবে একাধিক হামলা চালায়। এতে কয়েকটি তেল স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে।

এদিকে সংঘাতের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে দেশটিতে মূল্যস্ফীতি বাড়ার পাশাপাশি সুদের হারও বাড়তে পারে বলে পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকেরা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নভেম্বরের নির্বাচন পর্যন্ত ইরান যুদ্ধ চলবে, বললেন ট্রাম্প

আপডেট সময় : ০২:৫৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬