দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকান্ডের শিকার বৃষ্টির মরদেহ
- আপডেট সময় : ১১:৩৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকান্ডের শিকার নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। আজ সকাল ৯টা ১০ মিনিটে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট মরদেহ নিয়ে ঢাকায় পৌঁছায়।
এর আগে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটসের ইকে-০২২০ ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। দুবাইয়ে ট্রানজিট শেষে এমিরেটসের ইকে-০৫৮২ ফ্লাইটে মরদেহ ঢাকায় আসে। একই ঘটনায় নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে দেশে পৌঁছায়। গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রে এই দুই শিক্ষার্থী নিখোঁজ হন। তাদের ফোন বন্ধ পাওয়া গেলে পরিবারের সদস্যরা বিশ্ববিদ্যালয় এলাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে তার পারিবারিক বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আবুঘরবেহকে জিজ্ঞাসাবাদের পর গত ২৪ এপ্রিল প্রথমে জামিলের ও পরে বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়।
























