দেশে জঙ্গি তৎপরতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
দেশে জঙ্গি তৎপরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিগত ফ্যাসিবাদ আমলে জঙ্গি তৎপরতা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করতোও বলে জানান তিনি।
আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জানান, বিশ্বের বিভিন্ন দেশে কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ, রেডিক্যাল ফোর্স এবং ফান্ডামেন্টালিস্ট রাজনৈতিক দলও সক্রিয় থাকতে দেখা যায়। তবে দেশের সাংস্কৃতিক প্রেক্ষাপটে বর্তমানে এ ধরনের জঙ্গিবাদের প্রচলন নেই। দেশের বিদ্যমান আইন অনুসারে সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মাঠে আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।





















