দাপুটে জয়ে আইপিএলে ছন্দে ফিরলো মুম্বাই ইন্ডিয়ান্স
- আপডেট সময় : ০১:১৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে দাপুটে জয়ে অবশেষে ছন্দে ফিরলো মুম্বাই ইন্ডিয়ান্স। গুজরাট টাইটান্সকে ৯৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে হার্দিক পান্ডিয়ার দল।
আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে মুম্বাই ইন্ডিয়ান্স। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রানের বড় সংগ্রহ পায় হার্দিক পান্ডিয়ার দল।দলের হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ১০১ রানে অপরাজিত থাকেন তিলক বর্মা। নমন ধীরের ব্যাট থেকে আসে ৪৫ রান। এছাড়া ওপেনার কুইন্টন ডি কক ১৩ ও অধিনায়ক হার্দিক করেন ১৫ রান। জবাবে ব্যাট করতে নেমে শূন্য রানে ওপেনার সাই সুধারসানের উইকেট হারিয়ে হোঁচট খায় গুজরাট টাইটান্স। পড়ে মুম্বাই বোলারদের তোপের মুখে ১৫ ওভার ৫ বলে সবকয়টি উইকেট হারিয়ে মাত্র ১০০ রানে অল-আউট হয় শুভমান গিলের দল। সর্বোচ্চ ২৬ রান আসে ওয়াশিংটন সুন্দরের ব্যাট থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে একাই চার উইকেট নেন অশ্বিনী কুমার। দুইটি করে উইকেট নেন এএম গাজানফার ও মিচেল স্যান্টনার। ম্যাচ সেরা হন তিলক বর্মা।


























