ঝিনাইদহের হরিণাকুন্ডুতে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
- / ১৭৭৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
সকালে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিক্রয় করা জমি নিয়ে কয়েক মাস যাবত ওই গ্রামের বজলু ফকিরের সাথে একই গ্রামের নাসিম মোল্লার বিরোধ চলছিল। সকালে বিরোধপুর্ণ ওই জমিতে থাকা ফসল নষ্ট করে চাষ শুরু করে বজলু ফকিরের লোকজন। এতে বাঁধা দিলে নাসিম মোল্লাকে মারধর করে তারা। বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।



























