ঝালকাঠিতে টর্ণেডোতে লন্ডভন্ড ছয়টি গ্রামের শতাধিক বসত ঘর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
- / ১৬৬২ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে দুই মিনিটের টর্ণেডোতে লন্ডভন্ড সদর উপজেলার ছয়টি গ্রামের শতাধিক বসত ঘর। গতরাতে এ ঘটনার পর থেকে অনেকেই খোলা আকাশের নীচে।
ঘূর্ণিঝড় আম্পানের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে আবারও দুই মিনিটের আকস্মিক এক টর্ণেডো বয়ে গেছে সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ছয় গ্রামের উপর দিয়ে। এতে লন্ডভন্ড হয়ে গেছে শতাধিক বসত ঘর, একটি বিদ্যালয়, মসজিদ ও মাদ্রাসা। ভেঙে গেছে কয়েক শত ছোট বড় গাছ পালা। স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যার পর ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল, মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়। এর মধ্যে গতরাত ৯ টার দিকে আকস্মিক দমকা বেগে টর্ণেডো বয়ে যায়। মাত্র ২ মিনিট স্থায়ী এ টর্ণেডোতে কিছু বুঝে ওঠার আগেই লন্ডভন্ড হয়ে যায় বসত ঘর, গাছ পালাসহ অন্যান্য স্থাপনা। অনেকেই খোলা আকাশের নিছে বসবাস করছে। বিদ্যুতের ঘুটি ভেঙ্গে ও তার ছিড়ে রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।


















