০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন আহ্বান, জমা ১ নভেম্বরের মধ্যে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৩১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৭ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করেছে সরকার। দেশের বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী ও সংস্থার গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হবে। মনোনয়ন প্রস্তাব আগামী ১ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সমন্বয় শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি প্রকাশ করা হয়। চিঠিতে মন্ত্রিপরিষদ বিভাগের ‘স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলি’ অনুসরণ করে মনোনয়ন প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

যেসব ক্ষেত্রে দেওয়া হবে স্বাধীনতা পুরস্কার

২০২৭ সালের স্বাধীনতা পুরস্কার মোট ১৩টি ক্ষেত্রে দেওয়া হবে। ক্ষেত্রগুলো হলো—স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লি উন্নয়ন, সমাজসেবা ও জনসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনপ্রশাসন, গবেষণা এবং প্রশিক্ষণ।

এসব ক্ষেত্রে অসামান্য অবদান রাখা যোগ্য ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী ও সংস্থাকে পুরস্কারের জন্য বিবেচনা করা হবে।

৩০ সেট প্রস্তাব জমা দিতে হবে

চিঠি অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং এর আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে কর্মরতদের মধ্য থেকে স্বাধীনতা পুরস্কার-২০২৭-এর জন্য মনোনয়ন প্রস্তাব পাঠানো যাবে।

নির্ধারিত ছকে প্রয়োজনীয় কাগজপত্রসহ মনোনয়ন প্রস্তাবের ৩০ সেট আগামী ১ নভেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সমন্বয় শাখায় পাঠাতে হবে।

হার্ডকপির পাশাপাশি সফটকপিও পাঠাতে হবে

মনোনয়ন প্রস্তাবের হার্ডকপির পাশাপাশি সফটকপিও পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সফটকপি নিকশ ফন্টে ই-মেইল অথবা ডি-নথির মাধ্যমে পাঠাতে হবে।

ই-মেইলে সফটকপি পাঠানোর ঠিকানা sas_s4@moedu.gov.bd।

স্বাধীনতা পুরস্কার-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও নির্ধারিত ছক মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানকে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন প্রস্তাব পাঠাতে বলা হয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন আহ্বান, জমা ১ নভেম্বরের মধ্যে

আপডেট সময় : ০৩:৪৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬