জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : খায়রুল কবির খোকন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ১৫৬১ বার পড়া হয়েছে
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি। এটি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
নরসিংদীতে জুলাই সনদ বাস্তবায়নের লিফলেট বিতরণ শেষে এসব কথা বলেন তিনি। দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মাত্র তিন মাসে যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, তা বাংলাদেশের ইতিহাসেই বিরল। নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। খোকন বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা গুম, খুন, হামলা-মামলার শিকার হয়েছেন। বিশেষ করে জুলাই-আগস্টে ছাত্রদল, যুবদল ও শ্রমিকদলসহ বিএনপি পরিবারের ৪২২ জন নেতাকর্মী শহিদ হয়েছেন। তাই জুলাই সনদ বাস্তবায়নে বিএনপিই সবচেয়ে বেশি আন্তরিক বলে মন্তব্য করেন তিনি। এসময় জেলা বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন।
























