জালভোটের প্রস্তুতি গ্রহণ করছে একটি রাজনৈতিক দল : মাহদী আমিন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৭২০ বার পড়া হয়েছে
নির্বাচন সামনে রেখে জালভোটের প্রস্তুতি গ্রহণ করছে একটি রাজনৈতিক দল। এমন অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। তিনি বলেন, টাকা দিয়ে ভোট কেনার অপপ্রয়াসও চালাচ্ছে সেই দলটি। মাহদী আমিন বলেন, প্রতিদ্বন্দ্বী দলের এমন নির্বাচনি আচরণবিধি লংঘনের বিষয়ে ইসিতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাবে বিএনপি। নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি যেকেনো ফলাফল মেনে নেবে বলেও জানান দলের এই মুখপাত্র।





















