জাপান আর্চ পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল
- আপডেট সময় : ০৪:৩৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / ১৫২২ বার পড়া হয়েছে
জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে জাপানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কোম্পানির মালিকদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল সম্প্রতি জাপান আর্চ পরিদর্শন করেছে।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা জাপান আর্চের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা জাপানের স্টুডেন্ট ভিসা, উচ্চশিক্ষা, ভাষা শিক্ষা এবং ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি যোগ্য ও দক্ষ শিক্ষার্থীদের ভবিষ্যতে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার আশ্বাস দেন।
এর আগে জাপান আর্চের উদ্যোগে জাপানি প্রতিনিধি দল বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান পরিদর্শন করে দেশের শিক্ষা ব্যবস্থা ও মানবসম্পদ উন্নয়নের সম্ভাবনা সম্পর্কে ধারণা লাভ করেন। এ সফর বাংলাদেশ ও জাপানের মধ্যে শিক্ষা ও দক্ষ জনশক্তি উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
জাপান আর্চ পরিদর্শন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. গোলাম রব্বানী, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মারুফুল ইসলাম, শিক্ষকবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে জাপানি অতিথিদের ফুল, ক্রেস্ট ও বিভিন্ন স্মারক উপহার দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়। উষ্ণ অভ্যর্থনা ও সম্মাননায় সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন জাপানি প্রতিনিধিরা। তারা ভবিষ্যতেও জাপান আর্চের সঙ্গে শিক্ষা ও কর্মসংস্থান-সংশ্লিষ্ট সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ ব্যক্ত করেন।
















