চার দফা দাবিতে চট্টগ্রামের ইস্টার্ণ রিফাইনারীতে শ্রমিকদের বিক্ষোভ
- আপডেট সময় : ০৫:৫৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামে দেশের একমাত্র জ্বালানী তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারীতে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক কর্মচারীরা।
সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ণ রিফাইনারীর প্রধান ফটকে বিক্ষোভ করেন তারা। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শ্রম আইন ২০০৬ অনুযায়ী ২০২৩-২৪ সালের দ্বিবার্ষিক চুক্তিনামা অবিলম্বে সম্পাদন, পার্সোনাল পে বাস্তবায়ন, শ্রমিক কর্মচারীদের আবাসন সুবিধা নিশ্চিতকরন ও পদোন্নতি নীতিমালা সংস্কার এর দাবি জানান। এছাড়া সমাবেশ থেকে অন্তবর্তীকালীন সরকারের সময় জ্বালানী বিভাগের করা অফিস আদেশ অনতিবিলম্বে প্রত্যাহার করে শ্রমিকদের ন্যায্য দাবি দ্রুত মেনে নেয়ার আহ্বান জানানো হয়। বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়িজ ইউনিয়ন সভাপতি দেওয়ান মোহাম্মদ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান।

























