চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ১৭৮৬ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
দুপুরে শিবগঞ্জ উপজেলা পরিষদ ও চত্বরে এ ঘটনা ঘটে। পুলিশ ও উপজেলা প্রশাসন দুই ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। উপজেলা প্রশাসনের মাসিক সভায় মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যানের সাথে কথা কাটাকাটি ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সভা থেকে মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেরিয়ে চলে আসার পর উপজেলা পরিষদ চত্বরে ছাত্রলীগের শামীমকে প্রতিপরা মারধোরকে কেন্দ্র করে দুই পরে মধ্যে সংঘর্ষ,হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে শিবগঞ্জ পৌরসভা মেয়র কারিবুল হক রাজিনসহ দুই পরে অন্তত ১৫ জন আহত হয়েছে।























