চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ১৭৫০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে এক যুবক খুন হয়েছে। নিহত যুবকের নাম মো. বাবলু। ভোর রাতে উপজেলার জঙ্গল রাউজান বিএমও ব্রিক ফিল্ড এলাকায় বাবলু গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাত সাড়ে তিনটার দিকে কিছু দুর্বৃত্ত বিএমও ব্রিক ফিল্ডের কাছে সড়কে বাবলুকে পিঠে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে তাকে খুন করা হয়েছে সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে পুলিশ এ ঘটনায় কয়েকজনকে চিহ্নিত করার কথা জানিয়েছে। তাদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। স্বজনরা জানিয়েছেন, বাবলু রাতে মাছ ধরতে যাওয়ার সময় কিছু লোক তাকে মারধর করে এবং গুলি করে পালিয়ে যায়।


























