ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ ভারতের উড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ১৭৪৫ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এ পরিণত হয়ে ভারতের উড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। এটি আগামীকাল ভারতের উড়িষ্যার পুরি উপকূলে আঘাত হানতে পারে।
এরপর ঝড়টি দুর্বল হয়ে পশ্চিমবঙ্গ দিয়ে নিম্নচাপ অবস্থায় বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।



























