গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের চাপায় শাজাহান মুন্সী নামে এক বৃদ্ধ নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ১৮২৩ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের চাপায় শাজাহান মুন্সী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা বাসষ্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ইনচার্জ জানান, নিহত শাজাহান রাস্তা পারাপারের সময় ট্রাক তাকে চাপা দেয়।ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।



























