০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন

গাজীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / ১৫৬৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানার কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলান এলাকায় সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গোডাউনে আগুন লাগার খবর পেয়ে প্রথমে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে আরও ইউনিট যুক্ত করা হয়।

কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, প্রথমে দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সারাবো ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। সবশেষ আরও তিনটি ইউনিট যুক্ত হলে আগুন নিয়ন্ত্রণে কাজ করা ইউনিটের সংখ্যা দাঁড়ায় আটটিতে। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।

খালি কার্টনের কারণে বেড়েছে আগুনের তীব্রতা

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, কারখানার গোডাউনে প্রচুর পরিমাণে খালি কার্টন রয়েছে। এসব দাহ্য সামগ্রীর কারণে আগুনের তীব্রতা বেড়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

আগুনের কারণ জানা যায়নি

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গোডাউনে আগুন লাগার ঘটনায় কারখানার ভেতরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন

আপডেট সময় : ১২:৫৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬