গাজিপুর সিটি নির্বাচনে আজমতের ইশতেহার ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
- / ১৭৭৮ বার পড়া হয়েছে
গাজীপুর সিটি নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খান। নগরের অবকাঠামোগত উন্নয়নসহ সেবামূলক খাত শক্তিশালী করে তিনস্তর মেয়াদি বিশিষ্ট পরিকল্পনা গ্রহণ করার কথা জানিয়ে ২৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি।
সকালে গাজীপুর শহরের প্রকৌশলী ভবন মিলনায়তনে ইশতেহার ঘোষণা করা হয়। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ইশতেহার ঘোষণার সময় দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন ও প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নগর উন্নয়নে পরিকল্পনা প্রণয়ণ এবং বাস্তবায়নে পরামর্শক কমিটি, নগর উন্নয়ন সমন্বয় কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।
















