গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় ইজিবাইকের ছয় যাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
- / ১৭৮৭ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় ইজিবাইকের ছয় যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাতটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের একটি নৈশকোচ বকচর এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন এক পথচারীসহ ছয়জন। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম পরিচয় জানা যায়নি। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কর্মী নুরে আলম নিশ্চিত বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।



























