গতি নেই বরিশাল আধুনিক চাল সংরক্ষণাগারে
- আপডেট সময় : ০৩:৩৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ১৮৯১ বার পড়া হয়েছে
বরিশালে আধুনিক চাল সংরক্ষণাগার—সাইলো, চালু থাকলেও কার্যক্রমে নেই গতি। অথচ এর নির্মান ব্যয় ৩৩২ কোটি টাকা। জনবল সংকট ও দুর্বল ব্যবস্থাপনার কারণে চাল সংরক্ষণ বা বিতরণে কাজে আসছে না এই সাইলো। দ্রুত সমস্যা দূর করে সাইলো সচল করার দাবি সংশ্লিষ্টদের।
গত বছরের আগস্টে আনুষ্ঠানিকভাবে চালু হয় এই সাইলো। উদ্দেশ্য ছিল দুর্যোগকালীন খাদ্য সংকট মোকাবিলা। অথচ এখনো শুরু হয়নি চাল সংরক্ষণ। প্রয়োজনীয় অর্থও বরাদ্দ নেই। তাই বন্ধ রয়েছে নিয়মিত অপারেশন। দীর্ঘদিন বেতন-ভাতা না পাচ্ছেনা শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীরা। বকেয়া পড়েছে বিদ্যুৎ বিলও। লোকবলের অভাবে কাজ শুরু করা যাচ্ছে না।
প্রাথমিকভাবে ২৬৬৭ মেট্রিক টন চাল সংরক্ষণ করা হয়। নৌপথে চাল আনা নেওয়ার জন্য জেটির কাজও এখনো হয়নি। তবে যথাযথ ব্যবস্থা নেওয়া হলে কাজ শুরুর আশা কর্তৃপক্ষের।
সংশ্লিষ্টদের দাবি, দ্রুত সাইলোটি পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে। তা না হলে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি অচিরেই পরিত্যক্ত অবকাঠামোয় পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।























