কুড়িগ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / ১৭০৯ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বলদিয়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।
দুপুরে এই ঘটনা ঘটে। নিহতরা হলো- অপু মিয়ার শিশু কন্যা সেফালী, সাদ্দাম হোসেনের কন্যা সাদিয়া এবং জহুরুল ইসলামের কন্যা জেসমিন। নিহত তিন শিশুই সমবয়সী মামাতো-ফুফাতো বোন। এলাকাবাসী জানান, বাড়ির সাথের সংকোষ নদীর একটি শাখার ডোবাতে পরিবারের অজান্তে তিন শিশু গোসল করতে নেমে গভীর পানিতে ডুবে যায়। পরে তাদের সন্ধান না পাওয়ায় অভিভাবকরা আশেপাশে খোঁজ করতে থাকে। এসময় সাদিয়ার বাবা পানিতে দু’জনের মরদেহ ভাসতে দেখেন। তার চিৎকারে এলাকাবাসী পানি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।

























