০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

কুমিল্লা নগরীতে রাত নামলেই যেন বদলে যায় শহরের চেহারা

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৫:১৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • / ১৫৫০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা নগরীতে রাত নামলেই যেন বদলে যায় শহরের পরিচিত চেহারা। ব্যস্ত সড়ক ফাঁকা হতে না হতেই সক্রিয় হয়ে ওঠে ছিনতাইকারী চক্র। দূরপাল্লার বাস কিংবা ট্রেন থেকে নামা যাত্রীরা গন্তব্যে পৌঁছানোর আগেই পড়ছেন আতঙ্কের মুখে। কখনো সিএনজি স্ট্যান্ড, কখনো রেলস্টেশন সংলগ্ন এলাকা, আবার কখনো অন্ধকার গলিতে ঘিরে ধরে ছিনিয়ে নেয়া হচ্ছে মোবাইল ফোন, টাকা ও মূল্যবান জিনিসপত্র। ভুক্তভোগিরা বলছেন, পুলিশের নিষ্ক্রিয়তা আর রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে জুয়া ও মাদকাসক্ত তরুণরা।

গভীর রাতে দূরপাল্লার বাস থেকে নামছেন যাত্রীরা। দিনশেষে নিরাপদে ঘরে ফেরার তাড়াহুড়ো সবার। কিন্তু শহরের অন্ধকারে তখন অন্য হিসাব কষছে ছিনতাইকারী৷ সিসিটিভির ফুটেজে দেখা যায়, কুমিল্লা নগরীর চর্থা এলাকায় নির্জন সড়কে অটোরিকশার পথ আটকে দেয় আরেকটি অটোরিকশা। চিৎকার করার আগেই ছিনিয়ে নেয় টাকা, মোবাইল, ব্যাগ।

গত তিনমাসে কুমিল্লা নগরীতে ৩০টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুধু রাতে নয়, ভোরে বের হওয়া শ্রমিক, চাকরিজীবী আর ব্যবসায়ীরা এখন নিরাপদ নয়। ফাঁকা সড়কে, সুযোগে সক্রিয় হয়ে উঠছে ছিনতাইকারীরা। স্থানীয়রা বলছেন, পুলিশ প্রশাসনের দুর্বলতায় বেড়েছে ছিনতাই।

কুমিল্লা সকল থানাকেই কঠিন ভাবে মনিটরিং করা হচ্ছে। তাই, কমেছে ডাকাতি।

রাতের অন্ধকার পেরিয়ে ভোর হলেও থামছে না আতঙ্ক। অনলাইন জুয়া আর মাদকের টাকার জোগান দিতেই বাড়ছে ছিনতাইয়ের মতো অপরাধ। এখন নগরবাসীর অপেক্ষা, অপরাধীদের নয়, সাধারণ মানুষের জন্য কবে নিরাপদ হবে এই শহর।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুমিল্লা নগরীতে রাত নামলেই যেন বদলে যায় শহরের চেহারা

আপডেট সময় : ০৫:১৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬