কারো সঙ্গে শত্রুতা না করে সবাইকে নিয়ে একসাথে চলতে চায় বাংলাদেশ
- আপডেট সময় : ০৭:৩১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
- / ১৮৫৯ বার পড়া হয়েছে
কারো সঙ্গে শত্রুতা না করে সবাইকে নিয়ে একসাথে চলতে চায় বাংলাদেশ-এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে অংশীদারিত্ব বাড়াতে বাংলাদেশ আগ্রহী। এই অংশীদারিত্ব জোরদারে বাংলাদেশ রাজনৈতিকভাবেও প্রতিজ্ঞাবদ্ধ। বিকেলে রাজধানীর একটি হোটেলে ঢাকা গ্লোবাল ডায়ালগের সমাপনী দিনে এ সব বলেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ যে গতিতে সামনে এগিয়ে যাচ্ছে, তাতে আগামী ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের দেশে পরিনত হবে। এমন লক্ষ্য এখন সবার মুখে মুখে। আর ঢাকা গ্লোবাল সামিটেও উচ্চারিত হলো এমন আশার কথা। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, আবারও ইন্দো প্যাসিফিক অঞ্চল তাঁর পুরনো চেহারা ফিরে পেতে শুরু করেছে। যা এই এশিয়ার জন্য সুখবর।
আলোচনায় আসে বাংলাদেশের প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার প্রসঙ্গ। পররাষ্ট্রমন্ত্রী জানান,দেশের পরিবেশগত ভারসাম্য সহ আঞ্চলিক অস্থিরতা তৈরী করলেও রোহিঙ্গাদের প্রতি সর্বোচ্চ মানবতা দেখাচ্ছে বাংলাদেশ । পরিবেশের ভারসাম্য রক্ষা করে সহাবস্থান কিভাবে নিশ্চিত করা যায় তা নির্ধারন করতে তরুন সমাজের প্রতি আহাবান জানান অনুষ্ঠানের আয়োজক- অবজারভার রিসার্চ ফাউন্ডেশন-ওআরএফ চেয়ারম্যান সঞ্জয় জোশি।



























