০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

করতোয়া খননে ১ হাজার ৯৪ কোটি টাকা অনুমোদন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে বগুড়ায় নদী পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

এস. এ টিভি
  • আপডেট সময় : ০১:৩৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / ১৫৫২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরকে সামনে রেখে করতোয়া নদীর উন্নয়ন ও পুনঃখনন পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী,খাল ও জলাশয় খননের উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় উত্তরাঞ্চলের করতোয়া নদী খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্পে ১ হাজার ৯৪ কোটি টাকা ব্যয় অনুমোদন হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় নদী সংস্কার প্রকল্পের উদ্বোধন করবেন। নদীর নাব্যতা ফিরিয়ে আনার পাশাপাশি তীর সংরক্ষণে ব্লক স্থাপন করা হবে। এতে শহরের সৌন্দর্য বাড়বে এবং নাগরিক সুবিধা সম্প্রসারিত হবে।

রোববার  তিনি করতোয়া নদীর তীরবর্তী বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় নদীর তীরে ব্লক স্থাপন এবং নদীটির পূর্ণাঙ্গ খননের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন তিনি।

এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সারা দেশে অবাধে বালু উত্তোলন বন্ধের বিষয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধে নদীগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। পাশাপাশি নদীর কোন কোন অংশ থেকে বালু উত্তোলন করা যেতে পারে, তা যাচাইয়ে সম্ভাব্যতা সমীক্ষা করা হচ্ছে। সমীক্ষা শেষ হলে নির্ধারিত স্থানগুলোর তালিকা জেলা প্রশাসকদের কাছে পাঠানো হবে। নদীর কোনো ধরনের ক্ষতি না করে নির্দিষ্ট স্থান থেকে বালু উত্তোলনের ব্যবস্থা নেওয়া হবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করতোয়া খননে ১ হাজার ৯৪ কোটি টাকা অনুমোদন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে বগুড়ায় নদী পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০১:৩৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬