কম খরচে আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০১:৪৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলাম রিফাতের বানানো গাড়িতে চড়ে ঘুরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বাহন তৈরি করায় ১৭ বছরের এ তরুণের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। ব্যাটারি চালিত বিশেষ এই বাহনের নাম দেয়া হয়েছে ‘এ টু আই স্মার্ট কার’।
শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন ওয়াকিমুল ইসলাম রিফাত। এসময় তার বানানো বাহনটি দেখেন প্রধানমন্ত্রী, পরে তাকে চড়িয়ে গাড়িটি চালিয়ে দেখান ওয়াকিমুল ইসলাম। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বাহন তৈরি করায় ১৭ বছরের তরুণের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। কম খরচে আরো আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শও দেন। এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকার সবসময় সহযোগিতা করবে বলেও আশ্বাসও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে বৈদ্যুতিক চার্জে ৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে রিফাতের স্মার্ট কার।






















