ওটিটি প্ল্যাটফর্মে আফরিন জাহানের ‘ফিরে এসো বসন্ত’
- আপডেট সময় : ০৪:১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
এ প্রজন্মের মডেল ও অভিনেত্রী আফরিন জাহান। সম্প্রতি তার অভিনীত ‘ফিরে এসো বসন্ত’ নামের একটি নাটক ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল। নাটকটি নির্মাণ করেছেন হারুন রুশো।

এ প্রসঙ্গে মডেল ও অভিনেত্রী আফরিন জাহান বলেন, ‘ফিরে এসো বসন্ত’ নাটকটি আমার জন্য অনেক স্পেশাল একটি কাজ। গল্প, চরিত্র এবং পুরো টিমের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে সজল ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ ছিল। দর্শকরা নাটকটি খুব সুন্দরভাবে গ্রহণ করছেন, এটা দেখে সত্যিই ভালো লাগছে। আশা করি সামনে আরও ভালো ভালো কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে পারবো।’
আফরিন জাহান অনুপ্রাণিত হন দেশের কিংবদন্তি অভিনেতা হুমায়ূন ফরিদী এবং সমকালীন শক্তিশালী অভিনেত্রী জয়া আহসান–এর অভিনয় দেখে। তাদের অভিনয়ের গভীরতা ও চরিত্রে নিজেকে ভেঙে গড়ার অসাধারণ ক্ষমতা তাকে প্রতিনিয়ত নতুনভাবে ভাবতে শেখায়।

উল্লেখ্য, তার অভিনীত উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে নির্মাতা হারুন রুশোর ‘ফিরে এসো বসন্ত’, ‘পালালে প্রেম হয়’, ‘অমানুষের ভিড়ে’ এবং শাহরিয়ার তাসদিক পরিচালিত ‘সিটি লাইফ’।


























