০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

এইচএসসি পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সবকিছু বিবেচনায় নিয়ে রোজার পরেই এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে চীন সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

রোজার পর এসএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে সব বিষয় বিবেচনা করা হচ্ছে। সে অনুযায়ী রোজার পরেই এসএসসি পরীক্ষা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই। নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে।

জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের লক্ষ্য

শিক্ষামন্ত্রী জানান, দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় চীনের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। বিশ্বজুড়ে এ খাতে দেশটির নানা সফলতা রয়েছে।

চীনের সেই অভিজ্ঞতা বাংলাদেশে কাজে লাগানোর লক্ষ্যেই দেশটির আমন্ত্রণে সফর করা হয়েছে বলে জানান তিনি।

কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণে চীনের সহযোগিতা

ড. মাহদী আমিন বলেন, কারিগরি শিক্ষকদের আরও দক্ষ করে তুলতে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণের সুযোগ আরও বাড়বে।

তিনি জানান, শিক্ষার তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিন বা চীনা ভাষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। বাংলাদেশে অনেক চীনা কোম্পানি রয়েছে। এসব প্রতিষ্ঠানে দক্ষ জনবল সরবরাহের লক্ষ্যেও ভাষা শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশ্বমানের করতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এইচএসসি পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৫:০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬