ইউটিউবে নিলয়-অহনার ‘তাফালিং’
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১৮২৭ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমীর। সম্প্রতি তিনি ‘বেশরম’ নামের একটি নাটকে অভিনয় করেছেন। এই নাটকটিব্যাপক জনপ্রিয় পেয়েছেন। লেজার ভিশনের প্রযোজনায় নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা জিয়াউদ্দিন আলম।
এরই মধ্যে নিলয় আলমীরকে নিয়ে নতুন নাটক প্রকাশ করেছে লেজার ভিশন। ‘তাফালিং’ নামের নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা জিয়াউদ্দিনআলম। নাটকটি লিখেছেন ফেরারী ফরহাদ। এই নাটকের মধ্য দিয়ে অনেক দিন পরে নাটকের অভিনয়ে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান।
পুরানো ঢাকার ভাষায় নির্মিত রোমান্টিক, কমেডি, পারিবারিক গল্পের আবহে নাটকটি নির্মিত হয়েছে। ২২ মে বিকাল ৪টায় নাটকটি লেজার ভিশনেরইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এতে আরও অভিনয় করেছেন রত্বা খান, এইচ কে স্বাধীন, আনোয়া হোসাইন, ইমরান হোসেন আজান, এমরানহাসো, প্রমুখ।


























