আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ ইরান
- আপডেট সময় : ০৪:৫৯:১১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / ১৯০০ বার পড়া হয়েছে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ায় দেশটিতে শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, ‘আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং আমরা তার শোকে মুহ্যমান।’ বার্তা সংস্থা ফার্স বিবৃতিটি প্রকাশ করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও জল্লাদদের হাতে তার শহীদ হওয়া এই মহান নেতার বৈধতার প্রমাণ এবং তার আন্তরিক সেবার প্রতি জনগণের স্বীকৃতির নিদর্শন।’
আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানি জাতির প্রতিশোধের হাত তাদের ছাড়বে না।
বার্তা সংস্থা ফার্স জানায়- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় শনিবার ভোরে দায়িত্ব পালনরত অবস্থায় নিজের কার্যালয়ে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনিসহ তাঁর মেয়ে, জামাতা এবং নাতনি।
এ ঘটনার পর ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে সাতদিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।
























