আলু যেন এখন কৃষকের গলার কাঁটা
- আপডেট সময় : ০৩:৫৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১৭৬০ বার পড়া হয়েছে
উত্তরের কৃষি জনপদ বগুড়া। যে মাটিতে আলু ফললে কৃষকের মুখে ফুটতো হাসি, সেই আলুই এখন হয়ে উঠেছে কষ্টের আরেক নাম। মাঠে ফলন ভালো কিন্তু বাজারে নেই দাম। তাই আলু যেন এখন কৃষকের গলার কাঁটা, আর চোখের পানির গল্প।
আলুর লোকসান যেন কাটছেই না। গেল বছর লোকসানের পর অনেক স্বপ্ন নিয়ে আলু চাষ করেছিলেন এই অঞ্চলের কৃষকরা। কিন্তু এ বছরও সেই লোকসান। বগুড়ায় এবার প্রায় ৫৫ হাজার হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে প্রায় ১৩ লাখ মেট্রিক টন। রেকর্ড ফলনে খুশি হওয়ার কথা ছিল কৃষকের। বাজারে এসে সেই হাসি মিলিয়ে গেছে। উৎপাদন খরচ কেজিতে প্রায় ১৮ টাকা, আর বিক্রি হচ্ছে মাত্র ৬ থেকে ১০ টাকায়।
জেলায় ৪৪টি হিমাগার থাকলেও এখন কোথাও আলু রাখার জায়গা নেই। সংরক্ষণের সুযোগ না পেয়ে অনেক কৃষক বাধ্য হচ্ছেন কম দামে আলু বিক্রি করতে। আলু রপ্তানির উদ্যোগ নেয়ার দাবি করেন কৃষকরা।
তবে দাম আগামীতে বাড়তে পারে এমন আশা করলেন কৃষি বিভাগের এই কর্মকর্তা।
বগুড়ার আলু এখন শুধু একটি ফসল নয়…এটা হাজার হাজার কৃষকের নীরব কান্নার গল্প। এ নিয়ে খুশির সংবাদ শুনতে চান তারা।

























