আলাদা সড়ক দুর্ঘটনায় মাদারীপুর ও দিনাজপুরে দু’জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / ১৭৩৫ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় মাদারীপুর ও দিনাজপুরে দু’জন নিহত হয়েছে।
মাদারীপুরের শিবচরে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়। গেলরাতে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ঘাট থেকে শাহাদাৎ খলিফা ও শাহিন বেপারী মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের বাখরেরকান্দি এলাকায় একটি স্পীডব্রেকারে উল্টে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের দু’জনকে চাপা দিলে শাহাদাৎ খলিফা ঘটনাস্থলেই নিহত হয়।
দিনাজপুরের হিলিতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বপন হোসেন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।নিহত স্বপন বগুড়ার মহাস্থানগড়ের মথুরা গ্রামের মনিরুল ইসলামের ছেলে।পুলিশ জানায়,গেলরাতে বগুড়া থেকে ওই দুই যুবক মোটরসাইকেলে হিলিতে আসার পথে হিলি একটি মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই স্বপন নিহত হয়।

























