আইপিএলে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
- আপডেট সময় : ০৩:১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে অধিনায়ক রজত পাটিদারের বিধ্বংসী ব্যাটিংয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সকে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ধর্মশালায় টস হের ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে বেঙ্গালুরু। উদ্বোধনী জুটিতে করেন ২১ রান। এরপর নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে হারিয়ে ২৫৪ রানের বিশাল সংগ্রহ পায় বিরাট কোহলি-টিম ডেভিডরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ৯৩ রানে অপরাজিত থাকেন অধিনায়ক রজত পাটিদার। কোহলি ও ক্রুনাল পান্ডিয়ার ব্যাট থেকে আসে সমান ৪৩ রান করে। দেবদত্ত পাডিক্কাল করেন ৩০ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে গুজরাট টাইটান্স। পরে বেঙ্গালুরু বোলারদের তোপের মুখে ১৯ ওভার ৩ বলে সবকয়টি উইকেট হারিয়ে মাত্র ১৬২ রানে অলআউট হয় গুজরাট। দলের হয়ে একমাত্র প্রতিরোধ গড়েন রাহুল তেওয়াতিয়া। করেন ৪৩ বলে ৬৮ রান। বেঙ্গালুরুর হয়ে একাই তিন উইকেট নেন জ্যাকব ডাফি। এছাড়া দুইটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, রাসিখ সালাম ও ক্রুনাল পান্ডিয়া। ম্যাচ সেরা হন রজত পাটিদার।


























