৩২ লাখ টাকা আত্মসাৎ, ইউপি চেয়ারম্যান কারাগারে
- আপডেট সময় : ০৯:০১:৩২ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
- / ২৩৪২ বার পড়া হয়েছে
লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপি) ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতির মামলায় শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২ নভেম্বর) দুর্নীতির মামলায় আইনজীবীর মাধ্যমে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সুলতান মাহমুদ। জামিন শুনানি শেষে বিচারক ফজলে খোদা মো. নাজির তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জেলা ও দায়রা জজ আদালতের পেশকার মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, ইউনিয়ন পরিষদের তহবিল তছরুপের ঘটনায় জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুলতান মাহমুদ ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের (৪, ৫, ৬ নম্বর ওয়ার্ড) সদস্য সালেহা বেগমকে গত ১৭ জানুয়ারি সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
এই মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সুলতান মাহমুদ। জামিন শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তথ্যসুত্র – আরটিভি

























