স্প্যানিশ লা লিগায় হারলো চ্যাম্পিয়ন বার্সেলোনা
- আপডেট সময় : ০৫:৩৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় মৌসুমের শেষ ম্যাচে হারলো চ্যাম্পিয়ন বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার কাছে ৩-১ গোলে হেরেছে কাতালানরা। আরেক ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৪-২ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
ঘরের মাঠ মেস্তাইয়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভ্যালেন্সিয়া। হুগো দুরো, লুইস রিওহা ও উনাই নুনিয়েজ একের পর এক সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিকরা। প্রতিপক্ষের রক্ষণ ভেদ করতে পারেনি কাতালানরাও। পরে গোল শূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দু’দল। বিরতি থেকে ফিরে ৬১ মিনিটে এগিয়ে যায় বার্সা। ফেরান তোরেসের অ্যাসিস্ট থেকে গোল করেন লেভানডোভস্কি। পাঁচ মিনিট পরই জাভি গেরার গোলে ম্যাচে সমতায় ফেরে ভ্যালেন্সিয়া। ম্যাচের ৭১ মিনিটে লুইস রিওজার গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। যোগ করা সময়ে গুইদো রদ্রিগেজের গোলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভ্যালেন্সিয়া। যদিও, দারুণ এ জয়ের পরও ইউরোপীয় প্রতিযোগিতায় জায়গা করে নিতে পারেনি দলটি।


























