০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

স্থানীয় দর্শনার্থীদের ভিড়ে মুখর বান্দরবানের পর্যটন কেন্দ্র গুলো

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৫:০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • / ১৫৪০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাহাড় কন্যা বান্দরবানে ঈদের টানা ছুটিতে দূর দুরান্ত থেকে আশানুরূপ পর্যটক না আসলেও স্থানীয় দর্শনার্থীদের ভিড়ে মুখর জেলার পর্যটন কেন্দ্র গুলো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসুরা চাঁদের গাড়ীতে করে ছুটে চলেছেন পাহাড়ি আঁকাবাঁকা সড়ক বেয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। মেঘ, পাহাড় আর সবুজের মেলবন্ধনে প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য উপভোগ করে মুগ্ধ পর্যটকরা।

ঈদের টানা ছুটিতে দূর দুরান্ত থেকে আশানুরূপ পর্যটক না আসলেও স্থানীয় দর্শনার্থীসহ পর্যটকদের ভিড়ে মুখর বান্দরবানের পর্যটন কেন্দ্র গুলো। ঈদের আনন্দ উপভোগ করতে পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রকৃতির সৌন্দর্য্য উপভোগের মাধ্যমে ঈদের ছুটি পার করছে দর্শনার্থীরা।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার মেঘলা, নীলাচল, প্রান্তিকলেক, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগীরী, তমাতুঙ্গী, কেওক্রাডং, বগালেকসহ বিভিন্ন পর্যটন স্পটে ভিড় করছেন ভ্রমণপিপাসুরা। কেউ পরিবার নিয়ে, কেউবা বন্ধুদের সঙ্গে ছুটে এসেছেন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে। বিশেষ করে খোলা আকাশের নিচে চাঁদের গাড়ীতে ভ্রমণ যেন বাড়তি আনন্দ এনে দিয়েছে পর্যটকদের মাঝে। আঁকাবাঁকা পাহাড়ি সড়ক পেরিয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ছুটে চলার সময় প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছেন তারা। মেঘে ঢাকা পাহাড়, সবুজ বনাঞ্চল আর শীতল বাতাসে মুগ্ধ হয়ে পড়েছেন ভ্রমণপ্রেমীরা।

পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এবারের ঈদ ছুটিতে বাইরের পর্যটকের সমাগম কম হওয়ায় কিছুটা হতাশ বান্দরবান জেলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ২০ হাজারের বেশি মানুষ।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্থানীয় দর্শনার্থীদের ভিড়ে মুখর বান্দরবানের পর্যটন কেন্দ্র গুলো

আপডেট সময় : ০৫:০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬