সৌদি আরবে বিমানবন্দরে ড্রোন হামলায় তিন বাংলাদেশিসহ ১০ জন আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১৭২৭ বার পড়া হয়েছে
সৌদি আরবের জাজান শহরের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলায় তিন বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে।
সৌদি নেতৃত্বাধীন জোটের এক মুখপাত্র জানান, ড্রোন হামলায় বিমানবন্দরে জানালার কাঁচসহ বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকজন আহত হন। শনিবার ভোরের দিকে আরেকটি বিস্ফোরক বোঝাই লাদেন ড্রোন আটক করেছে নিরাপত্তা বাহিনী।
হামলায় ৬ সৌদি, ৩ বাংলাদেশি ও এক সুদানের নাগরিক আহত হন। হামলার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী।
জাজান ইয়েমেনের সীমান্তবর্তী শহর। ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী প্রায় সময় সৌদির সীমান্তবর্তী শহরে রকেট ও ড্রোন হামলা চালিয়ে আসছে। গত বুধবারও সৌদির আবহা বিমানবন্দরে ড্রোন হামলা হয়।























