সিলেট ও সুনামগঞ্জে পাথর কোয়ারিগুলো সীমিত আকারে ইজারা দেয়ার সিদ্ধান্ত : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৫৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
সিলেট ও সুনামগঞ্জে পাথর কোয়ারিগুলো সীমিত আকারে ইজারা দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, জনমনে আস্থা ফিরিয়ে আসায় পর্যায়ক্রমে সেনাবাহিনী প্রত্যাহার করা হবে।
সচিবালয়ে ‘সিলেট বিভাগের পাথর ও বালু মিশ্রিত পাথর কোয়ারির সর্বশেষ অবস্থা ও করণীয় বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরিবেশ রক্ষা এবং প্রচলিত সকল আইন ও বিধিমালা কঠোরভাবে অনুসরণ করে সিলেট ও সুনামগঞ্জের পাথর কোয়ারিগুলো সীমিত আকারে পুনরায় ইজারা দেয়ার লক্ষ্যে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ, সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে পর্যায়ক্রমে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে, সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
পরে সাংবাদিকদের কাছে সাক্ষাতের বিষয়বস্তু তুলে ধরেন তিনি।
দুদক সংস্কার ও পুনর্গঠনের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে বলেও জানান টিআইবির নির্বাহী পরিচালক।
























