সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে এক গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০১:০০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে বর্ষা আক্তার নামে এক গার্মেন্টস কর্মীর মুখ ও পা বাধা গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ১০টায় পূর্ব নিমাইকাশারী গলির মুহিদুল ইসলামের বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বর্ষা আক্তার বাগমারা এলাকার মামুন ওরফে রুবেলের স্ত্রী। নিহতের মা সুলতানা ও বড় বোন স্বপ্না জানান, দুইদিন আগে মেয়ে সাথে কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পায়। তালাবদ্ধ ঘরের ভেতর থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা তাদের খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে। স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর দ্বিতীয় বিয়ে করেছিলেন বর্ষা কিন্তু স্বামীর আসা যাওয়া কম ছিল। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মামুন খালাসি জানান, তালাবদ্ধ ঘরের ভেতরে থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য ও জড়িত আসামি গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।


























