০২:২৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

সামাজিক মাধ্যমে ফের আলোচনায় ‘আবুবকর-ঝড়’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০০:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ১৫৩৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘দার-এ-নিজাত’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নাটকটির আবু বকর চরিত্র দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে ‘আদর্শ স্বামী’ হিসেবে পরিচিতি পাওয়া এই চরিত্র নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। এবার চরিত্রটির নানা দিক নিয়ে মুখ খুলেছেন অভিনেতা শেহেরিয়ার মুনাওয়ার সিদ্দিকী।

সম্প্রতি বিবিসি সাউথ এশিয়া নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে আবু বকর চরিত্রের নির্মাণ, ব্যক্তিত্ব এবং দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে কথা বলেন তিনি।

কীভাবে তৈরি হলো আবু বকর চরিত্র?

শেহেরিয়ার মুনাওয়ার জানান, আবু বকর চরিত্রটি ফুটিয়ে তুলতে শুরু থেকেই কিছু বিশেষ বিষয় মাথায় রেখেছিলেন তিনি। চরিত্রটির ভালো লাগা, দ্বিধা এবং মনের ভেতরের অনুভূতিগুলো গল্পের বিভিন্ন দৃশ্যের মাধ্যমে প্রকাশ পেয়েছে।

অভিনেতার ভাষ্য অনুযায়ী, আবু বকর মুখে কোনো মেয়েকে পছন্দ না করার কথা বললেও মনে মনে তাকে পছন্দ করত। এমনকি মেয়েটির পছন্দ-অপছন্দের বিষয়গুলোও তার মনে গেঁথে ছিল।

একটি দৃশ্যের উদাহরণ দিয়ে মুনাওয়ার বলেন, প্রথমবার বাইরে খেতে যাওয়ার সময় আবু বকর জারিয়াবকে জিজ্ঞেস করে, সে পাস্তা পছন্দ করে কি না। জারিয়াব জানতে চায়, বিষয়টি সে কীভাবে জানল। উত্তরে আবু বকর জানায়, কিশোয়ার খালা একবার তাকে এ কথা বলেছিলেন।

অভিনেতার মতে, কাউকে পছন্দ না করলে তার এত ছোটখাটো বিষয় মনে রাখার কথা নয়। নাটকের বিভিন্ন জায়গায় এমন ইঙ্গিত ছড়িয়ে দেওয়ার কারণেই চরিত্রটি দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে।

নিখুঁত মানুষ নয় আবু বকর

আবু বকরকে আদর্শ পুরুষ হিসেবে দেখলেও অভিনেতা মনে করেন, চরিত্রটি পুরোপুরি নিখুঁত নয়। তার বেশ কিছু দুর্বলতা রয়েছে।

মুনাওয়ারের মতে, আবু বকরের অন্যতম বড় দুর্বলতা হলো সবাইকে খুশি রাখার চেষ্টা। সে কাউকে না বলতে পারে না। অন্যদের সমস্যা সমাধান করতে গিয়ে নিজের ওপর অতিরিক্ত মানসিক চাপ তৈরি করে।

এ প্রসঙ্গে নিজের জীবনের অভিজ্ঞতাও তুলে ধরেন অভিনেতা। তিনি বলেন, নিজেও অনেক সময় কাউকে না বলতে পারেন না। এ ধরনের মানসিকতার সঙ্গে ‘সেভিয়ার কমপ্লেক্স’ বা অন্যদের উদ্ধার করার প্রবণতা জড়িত থাকতে পারে।

অভিনেতার ব্যাখ্যা, ছোটবেলা থেকেই আবু বকরকে নির্দিষ্ট কিছু আদর্শ ও দায়িত্বের মধ্যে বড় করা হয়েছে। তাকে শেখানো হয়েছে কীভাবে চলতে হবে, কাকে সাহায্য করতে হবে এবং কীভাবে অন্যদের পাশে দাঁড়াতে হবে। ফলে সবার প্রত্যাশা পূরণ করতে গিয়ে তাকে মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়।

আবু বকরকে নিয়ে নারীদের আগ্রহ

আবু বকর চরিত্রটি দর্শকদের মধ্যে যে ব্যাপক সাড়া ফেলেছে, তা অভিনেতার ব্যক্তিগত ইনবক্সেও স্পষ্ট। মুনাওয়ার জানান, অনেক নারী তাকে বার্তা পাঠিয়ে এমন একটি পুরুষ চরিত্র উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

তার ভাষ্য, অনেক নারী বাস্তব জীবনে এমন একজন জীবনসঙ্গী পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু আবু বকর চরিত্রটি দেখে তারা আবারও নতুন করে আশাবাদী হচ্ছেন।

শুধু নারীরাই নন, পুরুষ দর্শকদের মধ্যেও চরিত্রটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। অনেক পুরুষ মজা করে বলছেন, তারাও আবু বকরের মতো হতে চান। এমনকি অনেক মা-ও ছেলেদের মধ্যে আবু বকরের মতো গুণ দেখতে চান।

মুনাওয়ারের মতে, চরিত্রটি মানুষের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি করেছে। বর্তমান সময়ে নানা ধরনের পুরুষ চরিত্রের ভিড়ে আবু বকরকে ইতিবাচক বিকল্প হিসেবেই দেখছেন তিনি।

নতুন পর্ব ঘিরেও সামাজিক মাধ্যমে আলোচনা

এদিকে পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’-এর ২৮তম পর্ব প্রচারিত হয়েছে শুক্রবার (৬ নভেম্বর)। নতুন পর্ব প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।

বিশেষ করে আবু বকরের আচরণ, সম্পর্কের প্রতি দায়িত্ববোধ এবং ব্যক্তিত্ব নিয়ে দর্শকেরা নিজেদের মতামত তুলে ধরছেন। সব মিলিয়ে নাটকটির জনপ্রিয়তার পাশাপাশি আবু বকর চরিত্রটি এখন সামাজিক মাধ্যমের আলোচনার অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সামাজিক মাধ্যমে ফের আলোচনায় ‘আবুবকর-ঝড়’

আপডেট সময় : ০২:০০:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬