সাতক্ষীরায় আহত ছাত্রদল নেতা বাপ্পিকে দেখতে হাসপাতালে প্রেস মিনিস্টার
শাহীন গোলদার, সাতক্ষীরা
- আপডেট সময় : ১১:৫৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ১৫৮০ বার পড়া হয়েছে
সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম বাপ্পিকে হাসপাতালে দেখতে গেছেন ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান।
শুক্রবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন বাপ্পির শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর চিকিৎসার বিষয়ে অবহিত হন।
হাসপাতালে তাঁর সঙ্গে জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও তাঁতী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
























