০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সরকারের হাত অপরাধীদের চেয়ে শক্তিশালী: হুইপ বকুল

নিজস্ব প্রতিবেদক, খুলনা
  • আপডেট সময় : ০৫:০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৩৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারের হাত যেকোনো অপরাধী গোষ্ঠীর চেয়ে অনেক বেশি শক্তিশালী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

তিনি বলেন, লংমার্চ করে যদি বিদ্যুৎ সমস্যার তাৎক্ষণিক সমাধান হতো, তাহলে আমরাও লংমার্চ করতাম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনার আড়ংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস, কেডস ও পাটের ব্যাগ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অপরাধীদের কঠোর হুঁশিয়ারি

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হুইপ বকুল বলেন, বর্তমান পরিস্থিতি ভয়াবহ। খুলনায় অপরাধের ধরন ভিন্ন হওয়ায় গতানুগতিক অভিযানে সন্ত্রাস দমন সম্ভব নয়। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগে নির্দিষ্ট সমস্যা ও অপরাধীদের চিহ্নিত করতে হবে। এরপর কঠোর ব্যবস্থা নিতে হবে।

তিনি অপরাধীদের উদ্দেশে বলেন, অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে ফিরে আসতে হবে। সাধারণ মানুষের ঘুম হারাম করে কিংবা চাঁদাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে কেউ অতীতে টিকে থাকতে পারেনি। ভবিষ্যতেও পারবে না।

রকিবুল ইসলাম বকুল বলেন, সরকারের হাত অপরাধীদের হাতের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কেউ নিজেকে সরকারের চেয়ে ক্ষমতাবান মনে করলে সেটি হবে মারাত্মক ভুল।

তবে অপরাধ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে সরকার তাদের পুনর্বাসন ও আইনগত সহযোগিতা দেবে বলেও জানান তিনি। পাশাপাশি বন্ধ মিল-কারখানা চালু করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুবসমাজকে অপরাধমুক্ত রাখার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

বিদ্যুৎ সংকট নিয়ে লংমার্চ প্রসঙ্গে যা বললেন

বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে জামায়াতসহ বিভিন্ন দলের লংমার্চ কর্মসূচি নিয়ে হুইপ বকুল বলেন, এটি পুরোপুরি একটি রাজনৈতিক কৌশল।

তিনি বলেন, জাতীয় সংসদে বিরোধী দলগুলোর প্রতিনিধিত্ব রয়েছে। অনেক জাতীয় সংকট সংসদে আলোচনার মাধ্যমেই সমাধান করা হয়। তাই মাঠের কর্মসূচির পাশাপাশি বাস্তবতাও বুঝতে হবে।

হুইপ বলেন, লংমার্চ করলেই যদি তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে আমরাও লংমার্চ করতাম। সমস্যার বাস্তবমুখী সমাধান না খুঁজে শুধু রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা উচিত নয়।

৪৬৫ শিক্ষার্থীর হাতে উপহার

প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও পড়াশোনায় উৎসাহিত করতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ৪৬৫ জন শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ড্রেস, জুতো ও পরিবেশবান্ধব পাটের ব্যাগ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে হুইপ বকুল বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের মূল লক্ষ্য হলো আর্থিক বা সামাজিক প্রতিকূলতার কারণে কোনো শিক্ষার্থী যেন শিক্ষা থেকে ঝরে না পড়ে।

দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাস গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক (ডিসি) মিজ হুরে জান্নাত।

এ সময় খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল, খান জাহান আলী থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মতলেবুর রহমান মিতুল, খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুসসহ দলীয় নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সরকারের হাত অপরাধীদের চেয়ে শক্তিশালী: হুইপ বকুল

আপডেট সময় : ০৫:০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬