শৈলকুপায় খাস জমি রেকর্ড করে গ্রামবাসীর বিরুদ্ধে আ’লীগ নেতার মামলা
- আপডেট সময় : ০৭:৪৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপায় ভুয়া কাগজ দিয়ে খাস জমি রেকর্ড করে গ্রামবাসীর বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা দায়ের করার মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
সকালে উপজেলার উত্তর মির্জাপুর বাজারে এ কর্মসূচীর আয়োজন করে গ্রামবাসী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ভুক্তভোগী ১০ টি পরিবারসহ এলাকাবাসী অংশ নেয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, ভরাট হওয়া ডাকুয়া নদীর ৩ টি দাগে ৩ একর ৫৩ শতক জমি ওই গ্রামের আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম বাবলু জোয়ার্দ্দার ভুয়া কাগজ দেখিয়ে রেকর্ড করে নেয়। সরকার মামলা করলে ২০০৭ সালে আদালত সরকারের পক্ষে রায়ও দেয়। কিন্তু প্রতারক বাবলু জোয়ার্দ্দার সেই জমি এখনও নিজের দাবী করে জমিতে থাকা গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে।
এদিকে, কুড়িগ্রামে প্রস্তাবিত বাইপাস সড়কের নতুন নকশা অনুমোদনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি হস্তান্তর করা হয়। উলিপুরের ভুক্তভোগী জনগণের ব্যানারে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে নকশা প্রণয়ন করার ফলে সড়ক ও জনপথের একটি সিন্ডিকেট নতুন করে অবৈধ স্থাপনা নির্মাণ করে অর্থলোপাটের পায়তারা করছে। বাইপাসটির নকশা সামান্য পরিবর্তন করলে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, শতাধিক দোকানপাট ও বাড়িঘর রক্ষা পাবে।























