গোপালগঞ্জে লু হাওয়ায় নষ্ট হয়ে গেছে শত শত হেক্টর জমির ধান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- / ১৬৮১ বার পড়া হয়েছে
ঝড়ের পরে মাত্র আধা ঘন্টার গরম বাতাসে, গোপালগঞ্জে নষ্ট হয়ে গেছে শত শত হেক্টর জমির ধান। জেলার অন্ততঃ ১০টি ইউনিয়নে এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। দ্রুত প্রতিকারের ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।
চার এপ্রিল রাতে গোপালগঞ্জে ঝড়ের পরপরই, জেলার অন্ততঃ ১০টি ইউনিয়নের উপর দিয়ে আধা ঘন্টার মতো গরম বাতাস বয়ে যায়। সকালে জমিতে গিয়ে সব ধান সাদা দেখতে পায় কৃষক। ধানের শীষগুলো চিটায় পরিনত হয়ে সাদা হয়ে যায়। ভবিষ্যৎ নিয়ে হতাশ হয়ে পড়েছে চাষিরা।
ধার-দেনা ও ব্যাংক ঋণ নিয়ে ধানের আবাদ করেছে কৃষক। দ্রুত সহযোগিতার জন্য কৃষি বিভাগের কাছে দাবি জানিয়েছে তারা। ধান গবেষণা ইনিষ্টিটিউট পরীক্ষা করে ব্যবস্থা নেবে বলে জানান, কৃষি কর্মকর্তা। এ বছর জেলায় ৭৮ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ধান নষ্ট হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জনে বাঁধা হয়ে দাঁড়াবে মনে করছে, সংশ্লিষ্টরা।



























