রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহায়তা করতে চায় অস্ট্রেলিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / ১৯৬০ বার পড়া হয়েছে
রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহায়তা করতে চায় অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আগ্রহের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। রোহিঙ্গা ইস্যুতে অব্যাহত সমর্থনের জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
মঙ্গলবার কপ-২৬ এর সাইডলাইন আলোচনায় তিনি এ আগ্রহ প্রকাশ করেন। এসময় জলবায়ু সৃষ্ট সংকট মোকাবেলায় সহায়তার কথাও জানান স্কট মরিসন। দ্বিপক্ষীয় বৈঠকে দুই নেতা দুদেশের মধ্যে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত দেশ। অস্ট্রেলিয়ারও দাবানল, বন্যা, জলবায়ু পরিবর্তনজনিত চরম ক্ষতির অভিজ্ঞতা রয়েছে। তাই দেশ জলবায়ু ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে স্থিতিস্থাপকতা গঠনে একসঙ্গে কাজ করতে পারি।























