রান্নার গ্যাস খরচ কমানোর ৯টি উপায়
- আপডেট সময় : ০৩:২৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
সরকারি সরবারাহে গ্যাস সংকট! সংকট যখন আপনার একার নয়, সংকটের সমাধান যখন আপনার একার হাতে নেই! তখন কি করবেন! বাজার থেকে গ্যাস সিলিন্ডার কিনে ব্যয়ভার বেশি মনে হয়, সংকট লাগে! তখন কি করবেন!
তখন অবশ্যই আপনার কিছু সাধারণ চর্চা শুরু করা দরকার, যা আপনার গ্যাস খরচ কমিয়ে দৈনন্দিন খরচ সাশ্রয়ী করতে পারে। যে বিষয়গুলো বিভিন্ন জ্বালানি গবেষণা সংস্থা, বৈজ্ঞানিক পরীক্ষা, গবেষণা তথ্য এবং পুষ্টিবিদদের দেওয়া পরামর্শ।
১. খাদ্যদ্রব্য প্রস্তুত রাখবেন: ফ্রিজে রাখা, বরফ জমে থাকা মাছ বা মাংস কিংবা অন্য খাবার রান্নার ১-২ ঘণ্টা আগেই বাইরে রেখে তাপমাত্রা স্বাভাবিক করুন। তাহলে, সেগুলো দ্রুত সেদ্ধ হবে। গ্যাসের ব্যবহার কমবে।
২. চুলার বার্নার পরিষ্কার রাখবেন: গ্যাসের চুলার বার্নার মাঝে-মাঝে পরিষ্কার করা জরুরি। বার্নারে ময়লা জমলে গ্যাসের খরচ বেড়ে বৃদ্ধি পায়। হালকা গরম পানিতে কাপড় ভিজিয়ে বার্নার মুছে ফেলতে পারেন। অথবা, দক্ষ কর্মীর সাহায্য নিন।
৩. পাত্র ঢেকে রান্না করবেন: রান্নার সময় পাত্রের মুখ ঢেকে রাখুন। যত সম্ভব হালকা আঁচে রান্না করুন। এতে খাবারও দ্রুত সেদ্ধ হয় এবং গ্যাস সাশ্রয় হয়। যেসব খাবার রান্নায় বেশি সময় প্রয়োজন হয়, সেগুলো প্রেশার কুকারে রান্না করুন।
৪. পানির পরিকল্পন করে রাখবেন: খাবার রান্নার আগে আলাদা করে পানি ফোটানোর পরিবর্তে একবারে বেশি পরিমাণে পানি ফুটিয়ে ফ্লাস্কে রেখে দিন। রান্নার সময় সেই গরম পানি ব্যবহার করুন। জটিলতা মনে হলে, ইলেকট্রিক কেটল ব্যবহার করলেও গ্যাসের খরচ কমবে।
৫. মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করবেন: মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করার খরচ গ্যাসের তুলনায় কম, কাজেই খাবার গরম করার ক্ষেত্রে ওভেন থাকলে সেটি ব্যবহার করুন।
৬. রান্নার সকল উপকরণ গুছিয়ে রাখবেন: রান্নার আগে সমস্ত উপকরণ হাতের কাছে গুছিয়ে রাখুন। রান্না করার সময় উপকরণ খুঁজতে গিয়ে সময় নষ্ট হয়, এতে গ্যাসের অপচয় হয়।
৭. রান্নার পাত্র নির্বাচন হিসাব করে করবেন: তামা বা স্টেনলেস স্টিলের পাত্র ব্যবহার করুন। এই পাত্রগুলোতে তাপ দ্রুত ছড়ায়, ফলে রান্না তাড়াতাড়ি হয় এবং গ্যাস কম খরচ হয়।
৮. ছোট বার্নার ব্যবহার করবেন: গ্যাসের ছোট বার্নার ব্যবহার করলে, ৬ থেকে ১০% কম জ্বালানি খরচ হয়।
৯. খাবারের তালিকায় পরিবর্তন : মুখরোচকের তুলনায় পুষ্টিকর খাবার খান। খাবারের মেনুতে কাঁচা খাবার যেমন, সবজি (যেগুলো কাঁচা খাওয়া যায়) ফল এবং অল্প সময়ে রান্না হয় এমন খাবার যোগ করুন। একসাথে সুস্বাস্থ্য এবং রান্নার সাশ্রয় হবে।
রান্নার গ্যাসের খরচ কমাতে আমরা এই উপায়গুলো অবলম্বন করতে পারি। যা আমাদের দৈনন্দিন জীবনে অর্থ সাশ্রয়ে সহায়তা করবে। সর্বোপরি গ্যাস-বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী ও সতর্ক হওয়া ভালো।


























