মেহেরপুরে পলিথিনে মোড়ানো অবস্থায় হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১৮৭৬ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনীতে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা সন্দেহজনক বস্তুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
সকালে চরগোয়ালগ্রামে মাথাভাঙ্গা নদীর তিন রাস্তার মোড় এলাকায় বৈদ্যুতিক খুঁটির পাশ থেকে বস্তুটি উদ্ধার করা হয়। এসময় একটি চিরকুট উদ্ধার করা হলেও তার বিস্তারিত জানায়নি পুলিশ। গাংনী থানার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, উদ্ধার করা বস্তুটি প্রাথমিকভাবে হাতবোমা সদৃশ মনে হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেটি পানিভর্তি বালতিতে রাখা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।


























