মুন্সীগঞ্জে অটোরিকশা চালকের ঘুষিতে এক যাত্রীর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের শ্রীনগরের হাসারায় অটোরিকশার ভাড়া নিয়ে তর্কাতর্কিতে চালকের ঘুষিতে আবুল কালাম শেখ নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায় মঙ্গলবার দুপুরের দিকে শ্রীনগরের হাসাড়া স্টান্ডে মাত্র ২০টাকা ভাড়ার জন্য এক যাত্রীর বুকে ঘুষি মারে অটো চালক। এ সময়ে ঐ যাত্রী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্বার করে হাসপাতালে পাঠানো হয়। পরে বিকেলের দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের স্ত্রী জানান, সিরাজদিখান এর চালতি পাড়া থেকে আনসার ক্লাব সংলগ্ন এলাকায় যেতে চাইলে অটোচালক অতিরিক্ত ভাড়া ৫০ টাকা ভাড়া দাবি করে। এই ভাড়া নিয়ে দ্বন্দ্বে অটোচালক যাত্রীর বুকে ঘুষি মারে। এতে তিনি মাটিতে লুটিয়ে পরে। পরবর্তী তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
























