মাদারীপুর জেলার শিবচরে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০
- / ১৬৯৯ বার পড়া হয়েছে
মাদারীপুর জেলার শিবচরে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন।
স্থানীয় একটি সূত্র জানান, ওষুধ কিনে নাওডোবা এলাকার জমাদ্দার বাস স্ট্যান্ড থেকে মিঠুর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল নুপুর। পথে বিপরীতমুখী একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিঠুর মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় নুপুরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে পথে তারও মৃত্যু হয়। ঘটনার পর মাইক্রোবাস চালককে আটক করেছে পুলিশ।

























