০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মদিনায় বিপুল ইউরেনিয়ামসহ ১১ কোটি টন খনিজ ভাণ্ডারের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৪১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের মদিনায় ইউরেনিয়াম ও অন্যান্য বিরল খনিজসমৃদ্ধ প্রায় ১১ কোটি টন আকরিকের সন্ধান পাওয়া গেছে। মদিনার জাবাল সাইয়িদ এলাকায় অনুসন্ধান ও ভূতাত্ত্বিক গবেষণার সময় এসব খনিজের সন্ধান মেলে। এর মধ্যে ভারী বিরল খনিজের পাশাপাশি উল্লেখযোগ্য মাত্রায় ইউরেনিয়ামের উপস্থিতি রয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমানের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

জাবাল সাইয়িদ এলাকায় খনিজের সন্ধান

সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মদিনার জাবাল সাইয়িদ প্রকল্প এলাকায় দীর্ঘ অনুসন্ধান ও ভূতাত্ত্বিক গবেষণার পর প্রায় ১১ কোটি টন আকরিকের সন্ধান পাওয়া গেছে। এসব আকরিকে ভারী বিরল মৌলের ঘনত্ব তুলনামূলক বেশি।

একই সঙ্গে আকরিকের মধ্যে ইউরেনিয়ামের উপস্থিতিও পাওয়া গেছে। তবে এই ইউরেনিয়াম কত পরিমাণে রয়েছে এবং তা বাণিজ্যিকভাবে উত্তোলনের উপযোগী কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

পারমাণবিক কর্মসূচিতে সৌদির আগ্রহ

সৌদি আরব দীর্ঘদিন ধরে তেলনির্ভর অর্থনীতির বাইরে নিজেদের জ্বালানি ও খনিজ খাতকে বহুমুখী করার চেষ্টা করছে। এর অংশ হিসেবে দেশটি ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার আওতায় খনিজ সম্পদের অনুসন্ধান বাড়িয়েছে।

একই সঙ্গে সৌদি আরব বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দিকেও এগোচ্ছে। দেশটির পরিকল্পনায় স্থানীয়ভাবে ইউরেনিয়াম উত্তোলন এবং পারমাণবিক জ্বালানি ব্যবহারের বিষয়টিও রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক সহযোগিতা

মদিনায় ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধানের খবর এমন সময়ে সামনে এলো, যখন সৌদি আরব ও যুক্তরাষ্ট্র বেসামরিক পারমাণবিক কর্মসূচি নিয়ে সহযোগিতা বাড়াচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে দুই দেশ এ বিষয়ে একটি চুক্তি করে। এর মাধ্যমে সৌদি আরবের বেসামরিক পারমাণবিক জ্বালানি কর্মসূচি উন্নয়নে মার্কিন কোম্পানিগুলোর সহযোগিতার সুযোগ তৈরি হয়েছে।

চুক্তিটি সৌদি আরবের নিজস্ব ইউরেনিয়াম সম্পদ ব্যবহারের পরিকল্পনাকেও নতুন গুরুত্ব দিয়েছে। ফলে মদিনায় নতুন খনিজ ভাণ্ডারের সন্ধান দেশটির দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই নতুন ঘোষণা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবে ইউরেনিয়ামসহ বিপুল খনিজ সম্পদের সন্ধানের খবর প্রকাশ হলো। আঞ্চলিক সংঘাতের কারণে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে মদিনায় পাওয়া এই খনিজ সম্পদ এখনই সৌদির পারমাণবিক সক্ষমতায় বড় পরিবর্তন আনবে কি না, তা নির্ভর করবে পরবর্তী অনুসন্ধান, মজুতের গুণগত মান এবং বাণিজ্যিক উত্তোলনের সম্ভাবনার ওপর।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মদিনায় বিপুল ইউরেনিয়ামসহ ১১ কোটি টন খনিজ ভাণ্ডারের সন্ধান

আপডেট সময় : ১২:৪২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬