ভারতের সঙ্গে চুক্তি হলে মোগলহাট স্থলবন্দর চালুর উদ্যোগ: ত্রাণমন্ত্রী
খাইরুল ইসলাম-লালমনিরহাট
- আপডেট সময় : ০৪:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
লালমনিরহাটের পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বন্দরটি চালু করতে ভারতের সঙ্গে প্রয়োজনীয় চুক্তি ও সমঝোতা করতে হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
রোববার মোগলহাট স্থলবন্দর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ভারতের আগ্রহ পাওয়া গেলে বাংলাদেশের অংশে প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত গড়ে তোলা সম্ভব। বন্দরটি চালু হলে উত্তরাঞ্চলে ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবির সঙ্গে সরকার একমত। বাংলাদেশের অংশে সড়ক, সেতু, শুল্ক স্টেশনসহ প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল প্রস্তুতের সক্ষমতা রয়েছে। তবে ভারতের অংশে কার্যক্রম শুরু ও দুই দেশের সমঝোতাও প্রয়োজন।






















