ভারতকে টপকে যাচ্ছে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- / ১৬৪২ বার পড়া হয়েছে
ভারতকে টপকে যাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি এমন বার্তা দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ। তারা বলছে, এই প্রথম মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে ১১ ডলার এগিয়ে যেতে পারে বাংলাদেশ।
সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে বাংলাদেশের সম্ভাব্য মাথাপিছু জিডিপি চার শতাংশ বেড়ে হতে পারে ১ হাজার ৮৮৮ ডলার। সেখানে ভারতের সম্ভাব্য মাথাপিছু জিডিপি ১০ দশমিক পাঁচ শতাংশ কমে হতে পারে ১৮৭৭ ডলার। অর্থাৎ পাঁচ বছর আগেও যে দেশের চেয়ে ২৫ শতাংশ এগিয়ে ছিল ভারত, এখন সেই দেশের পেছনে। এ খবরটি ভারতের জন্য বিরাট একটি ধাক্কা। আইএমএফ বলছে, ১৯৯০-এ থেকে চীনকে পেছনে ফেলে এগিয়ে যেতে সব ধরনের সিদ্ধান্ত নিয়েছে ভারত। তিন দশক ধরেই চলছে তাদের এই প্রচেষ্টা। এখন এসে বাংলাদেশের পেছনে পড়ায় ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

























